ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন? নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার

পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে

বিশ্ব মুসলিমের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের গিলাফ বা কিসওয়ার ক্যালিগ্রাফির দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতিমান শিল্পী মুখতার আলম শাকদার। সৌদি আরবে জন্ম নেওয়া এই ক্যালিগ্রাফার দীর্ঘদিনের সাধনা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামি শিল্পকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন।

১৪২২ হিজরিতে জেদ্দার বিশিষ্ট ক্যালিগ্রাফার মুহাম্মাদ সালেম বাজনাইদের মাধ্যমে তার প্রতিভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৪২৩ হিজরির জমাদিউল আউয়াল মাসে কাবা শরিফের কিসওয়া তৈরির কারখানায় ক্যালিগ্রাফার হিসেবে যোগ দেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর মুখতার আলম কিসওয়ার ক্যালিগ্রাফিতে আধুনিক প্রযুক্তির সংযোজন করেন। বিশেষায়িত ইলেকট্রনিক ক্যালিগ্রাফি প্রোগ্রামের মাধ্যমে তিনি লেখার নিখুঁততা ও নান্দনিকতা আরও উন্নত করেন। একই সঙ্গে ঐতিহ্য অক্ষুণ্ন রেখে কিসওয়ার নকশায় সূক্ষ্ম শৈল্পিক পরিমার্জনও আনেন।

বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিল্পীর হাতে কাবা শরিফের কিসওয়ার ক্যালিগ্রাফির দায়িত্ব থাকা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গর্বের এবং মুসলিম বিশ্বের জন্যও একটি অনন্য সম্মানের বিষয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ

পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান

আপডেট সময় ০৩:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬