ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পরে তৈরি এবং সর্ব সম্মতিতে স্বাক্ষরিত একটি দলিল; যা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন। জনগণও গণভোটের মাধ্যমে এর প্রতি সম্মতি জানিয়েছে। এই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব। তাই জুলাই সনদের নির্দেশনামতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে নির্বাচনোত্তর দলীয় পর্যালোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। চরমোনাই পীর আরো বলেন, নির্বাচনে অনেক আসনে নানারকম অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এজেন্ট বের করে দেওয়া হয়েছে, শিটে কাটাকাটি, অকারণে ভোট বাতিলসহ অনেক রকম অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করতে হবে এবং কোথায় অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেই আসনের নির্বাচন নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, কে এম আতিকুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব গোলাম মসিহ, বরগুনা১ এর এমপি মাওলানা অলিউল্লাহ মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে: চরমোনাই পীর

আপডেট সময় ০৪:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬