ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

এলডিসি উত্তরণ পরবর্তী ঝুঁকি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়ে সতর্ক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টের এ কথা লেখেন তিনি।

এলডিসি থেকে উত্তরণে উদ্বিগ্ন হওয়ার অনেক বিষয় রয়েছে উল্লেখ করে তারেক রহমান লেখেন, এতে অর্থনীতি ও জনগণ সরাসরি প্রভাবিত হতে পারে। এছাড়া, পোশাক খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, বাণিজ্য সরবরাহ এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি আরও লেখেন, এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা ভর্তুকিসহ যেসব বাণিজ্য সুবিধা দিচ্ছে তা আর পাওয়া যাবে না। এতে প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি পেতে পারে। দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে ঝুঁকিমুক্ত থাকে, তা নিশ্চিত করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। পোষ্টে দেশের রিজার্ভ ও ঋণের চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

এলডিসি উত্তরণ পরবর্তী ঝুঁকি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ১০:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫