ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া আমাদের ঈমানি দায়িত্ব: জামায়াতের আমির মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভীর প্রশ্ন জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ, বেশিরভাগই নারী মাদকের গডফাদার সরকারদলীয় হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ইরানে বিমানের চাকা ফেটে বিভীষিকাময় পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদ মন্দিরের মেহেদি পরলেই ১ বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভীর প্রশ্ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আজ বুধবার এক সভায় যোগ দিয়ে বললেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়? রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধী দল সমালোচনা করছে, গালাগাল করছে, বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু তাদের কেউ গুম হননি। এটাই গণতান্ত্রিক অধিকার।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে রিজভী বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তাকে সম্মেলনে মূল ভূমিকার পরিবর্তে সাইডলাইনে বসে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেখানে যাননি বলে দাবি করেন রিজভী।

শেখ হাসিনাকে ঘিরে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। তার ভাষ্য, সামনাসামনি মধুর কথা বলা হলেও আড়ালে শেখ হাসিনাকে ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে।

দেশে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নানা ধরনের আলোচনা হলেও জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন রিজভী। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও মানুষের ঘরে চুলা জ্বালিয়ে রাখতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভীর প্রশ্ন

আপডেট সময় ০১:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬