ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

এনসিপির বহিষ্কৃত নেতার অভিযোগ, ‘উপদেষ্টার ভাই আমার চাকরি খাইলো’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির থেকে বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। উপদেষ্টা মাহফুজ আলমের ভাইয়ের বিরুদ্ধে চাকরি থেকে অব্যাহতি, দল থেকে অব্যাহতি এবং সমকামী বানিয়ে সংবাদ প্রকাশের মতো অভিযোগ এনেছেন তিনি।

শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

মুনতাসির লেখেন, মানুষ নিজে যতক্ষণ না বিপদে পড়ে, ততক্ষণ প্রকৃত অবস্থা বোঝে না। বরং আরেকজনের বিপদে মজা নেয়। এনসিপির কিছু নেতার দুর্নীতির বিরুদ্ধে আমি যা বলছি, তা হঠাৎ করে আমাকে বহিষ্কার করার পরে বলছি, এমন না। আমার আগেও এনসিপি থেকে ওই নেতাদের দাসত্ব মেনে না নেওয়ায় অনেক যোগ্য মানুষকে মাইনাস করা হয়েছিল। আজ আবারও বলতে চাই, জুনায়েদ ভাই, রাফে ভাইরা দলীয় পদের কারণে এনসিপি ছাড়েননি, বরং দুর্নীতিবাজ কোরামের কাছে মাথা নত করবেন না বলেই বের হয়ে আপ বাংলাদেশ করেছেন।

তিনি বলেন, বারবার আমি সাংগঠনিক নিয়ম মেনে অভিযোগ দিয়েছি, দলের সাধারণ সভায় বলেছি, শীর্ষ সব নেতাকে ব্যক্তিগতভাবে বলেছি, তবু কেন আমি যে ওই সমকামী মুনতাসির না, এটা পরিষ্কার করা হলো না? এনসিপির সহযোদ্ধারা কোনো যৌক্তিক জবাব দিতে পারবেন? আমার জায়গায় নিজেকে ভাবেন। আপনাকে যদি মানুষ সমকামী/গে বলে, আপনার ছবি দিয়ে সমকামী বানাইয়া নিউজ করে, সেটা আপনার বাবা-মা দেখে, প্রতিবেশীরা দেখে, কেমন লাগবে? যদি আপনার আত্মীয়-স্বজন আপনার মা-বাবাকে প্রশ্ন করে, আপনার ছেলে কি গে? নিউজে দেখলাম, সমকামিতার অভিযোগে বহিষ্কার করছে দল থেকে, এটা কি সত্যি? আপনার কেমন লাগবে?

মুনতাসির বলেন, আমি যা করেছি, কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে করেছি। আপনারা প্রমাণ খোঁজেন, দেব আমি। কিন্ত ইতিমধ্যে গত ১ মাসে আমার সাথে ঘটা অন্যায়গুলোর যেসব প্রমাণ আমি দিয়েছি, সেসব বিষয়ে দল কোনো ব্যবস্থা নিয়েছিল? আপনার যে বৈধ ইনকাম সোর্স, যা দিয়ে আপনার সংসার চলে, সেটা যদি কেউ অন্যায়ভাবে কেড়ে নেয়, আপনার চাকরি চলে যায়, সহ্য করবেন নীরবে?

তিনি বলেন, আমাকে আমার চাকরি থেকে অন্যায়ভাবে বের করেছে উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, আমি প্রমাণ দিয়েছি। সে আমাকে স্পষ্ট হুমকি দিয়েছে আপনাদের প্রিয় মিতু আপার সামনে, আমার চাকরি সে খেয়ে দেবে। মিতু আপা সাক্ষী, জিজ্ঞেস করুন তাকে এবং ঠিকই উপদেষ্টার ভাইয়ের ক্ষমতা দেখিয়ে জুলাইয়ের গাদ্দার মাহবুব চাকরিচ্যুত করেছে আমায়। এনসিপির অনেকের চোখের সামনে এই ঘটনা। আপনারা প্রত্যক্ষ সাক্ষী। বলেন, কী করেছেন আপনারা? আমার সঙ্গে দল ন্যায়বিচার করেছে?’ তারপর উপদেষ্টার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে, মিতু আপাসহ অনেকে আহত হয়েছে। আমি সারা রাত অবস্থান করেছিলাম। পরের দিন আমার সাথে ৩০০+ লোক থাকার পরেও নাহিদ ভাই অনুরোধ করায় তাকে সম্মান দেখিয়ে রেড ক্রিসেন্ট থেকে চলে আসি। ফলাফল? আবার বেঈমানি। ওই দিনের পর থেকে তিনি আমার কলই আর ধরেননি।

তিনি বলেন, শুনেছি, উপদেষ্টার ভাই মাহবুব দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ধমকাইয়া ধমকাইয়া আমাকে বহিষ্কার করাইছে। বাহ, কী চমৎকার দল আপনাদের। মনে হচ্ছে, দলের আহ্বায়ক স্বয়ং জিম্মি ওদের কাছে! আমি চাইলে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে আমার কল রেকর্ড ফাঁস করতে পারি। কিভাবে নিজের ভাইয়ের দুর্নীতি ঢাকতে তিনি জামায়াত-শিবিরকে দোষ দিয়েছিল। তখনও এক পক্ষ বলবে, আমি বাড়াবাড়ি করছি, আরেক পক্ষ বলবে, প্রমাণ কই? আসলে এদের যতই প্রমাণ দেখাই, এদের অন্ধত্ব যাবে না!

তিনি আরও বলেন, আমার চাকরি খাইল, পুলিশ দিয়ে মাইর খাওয়াইলো, দল থেকে অব্যাহতি দিল, সমকামী বানাইয়া নিউজ করাল, সামাজিক ও রাজনৈতিক সব ভাবে অপমান করল, তারপর থামাতে না পেরে হত্যার হুমকি দিচ্ছে, পেছনে লোক লাগাইছে এবং তারা আমার বাসা পর্যন্ত চলে আসছে, আমার সাজানো সাংগঠনিক জোনে গ্রুপিং করানোর অপচেষ্টা, মাইনাস রাজনীতি কারণ উপদেষ্টা এই আসন থেকে নির্বাচন করবেন। তারপর হঠাৎ একবারও না বসে কোনো তদন্ত ছাড়াই আমাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে দিছে! আপনারা আমার জায়গায় থাকলে কী করতেন?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

এনসিপির বহিষ্কৃত নেতার অভিযোগ, ‘উপদেষ্টার ভাই আমার চাকরি খাইলো’

আপডেট সময় ০১:২০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫