ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন: ড. হেলাল উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগসহ ১৪ দলের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্রকামী-শান্তিপ্রিয় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়া যায় না, যাবে না। এরা দেশ ও জাতির দুশমন।

শনিবার বিকেলে জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানার উদ্যোগে আয়োজিত প্রচার মিছিল পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, জুলাই সনদের আদেশ জারির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে। কিন্তু গণভোট আয়োজনে গণমানুষের দাবি উপেক্ষিত হয়েছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সরকারের সিদ্ধান্ত পুর্নবিবেচনার আহ্বান জানান তিনি।

তিনি নতুন বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী তরুণ-যুবসমাজকে সঙ্গে নিয়ে জাতিকে একটি কল্যাণ ও মানবিক নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে চায়। জামায়াত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গঠনকে বিশ্ব দরবারে এক নতুন বাংলাদেশ উপস্থাপন করতে চায়। তিনি নির্বাচিত হলে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান ও পল্টন থানা আমির (ঢাকা-৮ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব) শাহীন আহমেদ খান। এ সময় বিভিন্ন থানা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন: ড. হেলাল উদ্দিন

আপডেট সময় ০১:৩৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫