ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

চবিতে হামলা চালানো যুবলীগ নেতা হানিফ গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীদের সংঘর্ষের ঘটনায় মামলার ১নং আসামি কুখ্যাত যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে চবি ক্যাম্পাস সংলগ্নে জোবরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীদের সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা হানিফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত চার শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গেল ২ সেপ্টেম্বর বিকেলে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ অন্তত এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলায় ১নম্বর আসামি করা হয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে।

এঘটনার আগেও ২০২৪ সালের ২১ অক্টোবর রাতে সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের আপ্যায়ন স্টোর ভাঙচুর করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেয় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের স্থানীয় যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হানিফ ও তার সহযোগীরা। হামলায় আহত হয় ৫ জন শিক্ষার্থী।

চবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনার পরপরই দেশব্যাপী ছাত্রজনতার আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

চবিতে হামলা চালানো যুবলীগ নেতা হানিফ গ্রেপ্তার

আপডেট সময় ১১:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫