ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

চাঁদা তুলতে গিয়ে নিখোঁজ শ্রমিক দল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালুবাহী ট্রলারে চাঁদা তুলতে গিয়ে আরেক ট্রলারের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আবেদুর রহমান আন্নু (৫৬)।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজা এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটলেও বিকেলে বিষয়টি জানাজানি হয়।

তবে আন্নুর পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করা হচ্ছে। পদ্মায় নিখোঁজ আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত-মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আবেদুর রহমান আন্নুসহ কয়েকজন একটি ছোট নৌকায় করে পদ্মা নদীতে বালুবাহী ট্রলার থেকে টাকা তুলতে যান। পদ্মা নদীর গোপীনাথপুর এলাকায় পৌঁছুলে একটি বড় বালু বোঝাই ট্রলার হঠাৎ করে ওই ছোট নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝি এবং অন্যরা বালু বোঝাই ট্রলারে উঠে প্রাণ রক্ষা করতে পারলেও শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু স্রোতের টানে ভেসে যান। পরে স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর কুষ্টিয়ার সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী আমার দেশকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এলে আগামীকাল সকাল থেকে তল্লাশি শুরু হবে।

অপরদিকে, নিখোঁজ আন্নুর ভগ্নিপতি কবির হোসেন টুটুল সাংবাদিকদের জানান, বালুঘাটের ইজারা নিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে আন্নুকে পরিকল্পিতভাবে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পদ্মা নদীতে শ্রমিক দলের নেতা নিখোঁজের ব্যাপারে জানা নেই, আমাদের কেউ সংবাদ দেয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যায় শুনেছি শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু নিখোঁজ রয়েছেন। বিস্তারিত আমার জানা নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

চাঁদা তুলতে গিয়ে নিখোঁজ শ্রমিক দল নেতা

আপডেট সময় ১১:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫