ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা, বাবা আটক বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভরসা এএন-৩২ বিমান বি’ধ্ব’স্ত এবার নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ‘শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে বিশ্ব’ ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী, ঠেকিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ‘খুব কাছাকাছি‘: আব্বাস আরাগচি

যুদ্ধের কারণে ওমরা করতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ওমরায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের কারণে শেষ পর্যন্ত শিডিউল বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে তারও যাওয়ার কথা ছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইরান যুদ্ধের কারণে ওমরাহয় যাওয়া হলো না। ঈদের সময় যাওয়ার সৌদি আরবে কথা ছিল আমাদের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনায় ছিল তারেক রহমানের ওমরাহয় যাওয়ার বিষয়টি। শেষ পর্যন্ত তখনও হয়নি৷ লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফিরেন। সঙ্গে যাওয়ার কথা ছিল তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের।

বিএনপি সূত্রে আরও জানা যায়, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। সে সময় মা খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন। ওমরাহ শেষে তখন তারেক রহমান ফের লন্ডনে ফিরে যান।

এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে বর্তমানে যুদ্ধ চলমান রয়েছে। মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ সংঘাতের সূত্রপাত হয়। এরপর ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ অঞ্চলটির বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান

যুদ্ধের কারণে ওমরা করতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬