ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার

দীঘিতে নেমে তর্ক, বন্ধুকে চুবিয়ে হত্যার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগ, দুই বন্ধু মিলে পানিতে চুবিয়ে হত্যা করেছে তাকে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহাত (১৫), স্থানীয়ভাবে গাটু নামে পরিচিত। তিনি ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। ঘটনার পর অভিযুক্ত দুই কিশোর সাকিব ও রিফাত এবং তাদের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে রাহাত, সাকিব ও রিফাত। একপর্যায়ে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, তর্কের একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবিয়ে রাখে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

পরে স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায়।

ঘটনার জেরে বুধবার সকালে নিহতের স্বজন ও স্থানীয়দের একটি দল অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে বাড়িতে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের পরিবার এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস

দীঘিতে নেমে তর্ক, বন্ধুকে চুবিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০১:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬