ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

আমার আসন বাংলাদেশের একটা আলাদা আসন, এখানকার সরকারই আমি: আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা ফের নিজেকে সরকার দাবি করে বলেছেন, ‘এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসন বাংলাদেশের এটা একটা আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। সুতরাং এই জায়গায় কোনও চাঁদাবাজি চলবে না।’

রবিবার (১৬ আগস্ট) বিকালে কুষ্টিয়া শহরে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি।

শনিবার গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রবিবার কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিকাল সাড়ে ৪টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা এ কথা বলেন।

এর আগে, আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য নিজেকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের নির্বাচনি এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাকে এ কথা বলতে শোনা যায়।

ভিডিওতে আমির হামজা বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। যে বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনও ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা গিয়ে বলে, আর দলের মানুষ নাচে, আর বলে না করে দিয়েছে। সে কি তার বাপের টাকা নিয়ে এসে কাজ করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

আমার আসন বাংলাদেশের একটা আলাদা আসন, এখানকার সরকারই আমি: আমির হামজা

আপডেট সময় ১২:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬