ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, রমজানের পূর্বেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপকালে ড. ইউনূস এ কথা বলেন।

ড. ইউনূস জর্জিয়েভাকে জানান, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কর্মজীবনে ফিরে যাবেন।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। এ অর্জনের কৃতিত্ব ড. ইউনূসের নেতৃত্ব ও উদ্যোগের ফল বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ১১:১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫