ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফ প্রধানের প্রশংসায় ড. মুহাম্মদ ইউনূস, নির্বাচন শেষে পুরোনো কাজে ফেরার ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। জর্জিয়েভা বলেছেন, ভয়াবহ ঝুঁকির মুহূর্তে সঠিক সময়ে সঠিক ব্যক্তি হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভার্চুয়ালি আয়োজিত এক আলোচনায় ড. ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তিনি নিজের পুরোনো কাজে ফিরে যাবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

কথোপকথনে আইএমএফ প্রধান বলেন, “অল্প সময়েই আপনি অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে এগিয়ে নিয়েছেন।” বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের ফলে রিজার্ভ পুনরুদ্ধারের বিষয়েও প্রশংসা করেন তিনি।

ড. ইউনূস জবাবে বলেন, “আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।”

আলোচনায় আইএমএফ প্রধান রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, নেপালের জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়েও আলোচনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইএমএফ প্রধানের প্রশংসায় ড. মুহাম্মদ ইউনূস, নির্বাচন শেষে পুরোনো কাজে ফেরার ঘোষণা

আপডেট সময় ০৩:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫