ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

একদিনে তিন নারীর প্রাণ কেড়ে নিল সাপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃতরা হলেন—উপজেলার রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫), রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) ও পুকুরি সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫)।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে কনিকা রানী রান্না করার সময় হঠাৎ লাকড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে রামেশ্বরপুর গ্রামের বুলবুলি বেগম সকালে মাটির চুলা থেকে ছাই তুলতে গেলে সাপে কামড় দেয়। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই তিনি মারা যান।

অন্যদিকে রোববার রাত ৮টার দিকে সিংপাড়া এলাকায় বিনা রানী মাটির ঘরের মেঝেতে গর্ত দেখতে পেয়ে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করার চেষ্টা করে। এ সময় গর্তের ভেতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এতে মুহূর্তেই ছটফট করতে করতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কী সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী তবেই একজন রোগীর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। সাপে কাটা দুজন রোগীর অবস্থা খুব বেশি খারাপ ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

একদিনে তিন নারীর প্রাণ কেড়ে নিল সাপ

আপডেট সময় ১২:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫