ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি ইরানের সঙ্গে যু’দ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প দুই বাসের চাপায় সড়কে ঝরল মাইলস্টোনের শিক্ষিকার প্রাণ সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুতিদের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী  জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে ‘ফিলিস্তিনি প্রেসিডেন্টকে’ ভিসা দিলো না যুক্তরাষ্ট্র হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ত্রাণ ও মানবিক কার্যক্রম সহায়তায় তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী ‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী

ত্রাণ ও মানবিক কার্যক্রম সহায়তায় তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নেপালে ২৬ আগস্টের আকস্মিক বন্যার পর সহমর্মিতা প্রকাশ, ত্রাণ ও মানবিক কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ কৃতজ্ঞতা জানানো হয়।

চিঠিতে বালেন্দ্র শাহ বলেন, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভয়াবহ ওই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে দেশটির জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।

বালেন্দ্র শাহ বলেন, এই গভীর শোকের সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার উদারভাবে দিয়েছে, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। এই মর্মান্তিক পরিস্থিতি কাটিয়ে উঠে নেপালের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে বাংলাদেশের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

চিঠিতে বালেন্দ্র শাহ আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, শক্তিশালী জনগণথেকেজনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে। প্রতিকূলতার সময়ে বাংলাদেশ নেপালের প্রতি যে সহমর্মিতা ও সহযোগিতা দেখিয়েছে, তা তাদের গভীরভাবে স্পর্শ করেছে উল্লেখ করে নেপালের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এই সহযোগিতা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি

ত্রাণ ও মানবিক কার্যক্রম সহায়তায় তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬