ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারবেন না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী

নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন পণ্ডের হুমকি সজীব ওয়াজেদ জয়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণের ঠিক আগে এবারের জাতীয় নির্বাচন পণ্ড করে দেওয়ার হুমকি দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন—আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দলটির নেতাকর্মী ও সমর্থকরা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্দোলন সহিংস হয়ে উঠতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি দিল্লিতে নির্বাসনে আছেন। আজ ঘোষণা হচ্ছে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়—এই রায়কে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

রয়টার্সকে জয় বলেন, “আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সংহিস বিক্ষোভ হতে পারে। দলীয় সমর্থকেরা নির্বাচন অনুষ্ঠানে বাধা দেবে।”

নিষেধাজ্ঞার জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন পণ্ডের হুমকি সজীব ওয়াজেদ জয়ের

আপডেট সময় ১২:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫