ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

রায়ের দিনটি দুর্ভাগ্যবশত শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

জুলাই-অগাস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী

রায়ের দিনটি দুর্ভাগ্যবশত শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকী, ১৯৬৭ সালে তিনি পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া এর সঙ্গে বিয়ে করেছিলেন। দম্পতির দুই সন্তান রয়েছে—সজীব ওয়াজেদ জয় (জন্ম ১৯৭১) এবং সায়মা ওয়াজেদ পুতুল (জন্ম ১৯৭২)।

২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়ার সময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মী ও অঙ্গসংগঠনরা হামলা চালায়। আন্দোলনের ফলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

রায়ে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন একমাত্র গ্রেপ্তারকৃত। রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার ৫টি আনুষ্ঠানিক অভিযোগ ছিল—

  1. ১৪ জুলাই গণভবনে উসকানিমূলক বক্তব্য প্রদান

  2. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ

  3. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যা

  4. রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যা

  5. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

মামলায় ৫৪ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম মামলায় মৃত্যুদণ্ডের দাবি করেন। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর।

রায় ঘোষণার দিন দুপুর ১২টা ৪০ মিনিটে ৪৫৩ পৃষ্ঠার প্রথম অংশ পড়া শুরু হয়। দুই ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় শেষে দুপুর ২টা ৫০ মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেন ট্রাইব্যুনাল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী 

রায়ের দিনটি দুর্ভাগ্যবশত শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকী

আপডেট সময় ০৪:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫