ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

আ.লীগের চূড়ান্ত দাফন নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই যেন থেমে না যায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নিঃসন্দেহে আজকের এই রায় একটি মাইলফলক। তবে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম যেন উল্লাসের মধ্যেই থেমে না যায়। গণহত্যায় যাদের ভূমিকা আছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতির চূড়ান্ত অবসান না হওয়া পর্যন্ত জনগণের লড়াই চলবে।”

এদিকে বিকাল সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা তার ফেসবুক পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন, “রায় দিল। আব্বুকে ফোন করলাম, কাঁদলাম। ২০১৩ থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম। আমাদের জীবনে যে ভয়াবহ ক্ষতি করেছে হাসিনা—কতবার ভেবেছি, কবে বিচার হবে।”

তিনি আরও বলেন, “আমি মামলা করব—আমাদের মানসিক, শারীরিক ও আর্থিক ক্ষতি করার জন্য। ১২ বছরে লাখ লাখ মানুষকে শেষ করেছে হাসিনা, কতজনকে হত্যা করেছে, গুম করেছে। মজলুমের দোয়া আজ কবুল হলো।”

এর আগে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দুই নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ এবং রাষ্ট্রের পক্ষে তথ্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী 

আ.লীগের চূড়ান্ত দাফন নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই যেন থেমে না যায়

আপডেট সময় ০৭:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫