ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

নারায়ণগঞ্জে র‍্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীদের গুলি, নারী গুলিবিদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় কৃষকদল নেতাকে প্রকাশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।

এ সময় জবা (২২) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধিন পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকায় গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৫ নভেম্বর) বিকেলে প্রকাশ্যে কৃষকদল নেতা পারভেজকে লক্ষ্য করে গুলির ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেফতার করতে অভিযানে নামে র‌্যাব-১১ এর গোয়েন্দা দল। র‍্যাবের দলটি ফতুল্লার মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা র‌্যাবের গোয়েন্দা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এসময় জাহিদের আগ্নেয়াস্ত্রের ছোঁড়া গুলি স্থানীয় একটি বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তার (২২) নামে এক নারীর বুকে বিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে আহত জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন জানান, বিকেলে তার স্ত্রী জবা আক্তার রান্না করছিলেন। হঠাৎ বাইরে থেকে একটি গুলি এসে তার বুকে বিদ্ধ হয়। কীভাবে বা কোথা থেকে গুলি এসেছে তা তিনি নিশ্চিত নন। তার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন জানিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করেন রহিম উদ্দিন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, শনিবারের ঘটনার পর থেকেই অভিযুক্ত অস্ত্রধারী জাহিদকে গ্রেফতার করতে অভিযান চলছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে রোববার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে জাহিদ ও তার লোকজন পারভেজ নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে সেই গুলির ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সন্ত্রাসী জাহিদের নামে ৩টি হত্যা মামলা রয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই পরিপ্রেক্ষিতে রোববার আমাদের সোর্স ও গোয়েন্দা টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পাশাপাশি আমাদের আভিযানিক দলটিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে আমাদের পোশাকধারী আভিযানিক দলটি পৌঁছানোর আগেই র‌্যাবের গোয়েন্দা তৎপরতার বিষয়টি সন্ত্রাসী জাহিদ ও তার সহযোগীরা টের পেয়ে যায়। গ্রেফতারের ভয়ে তখন তারা গুলি ছোড়ে। এসময় এক বাড়িতে থাকা নারী গুলিবিদ্ধ হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

নারায়ণগঞ্জে র‍্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীদের গুলি, নারী গুলিবিদ্ধ

আপডেট সময় ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫