ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা

টঙ্গীতে গ্রেনেড বিস্ফোরণ, ওসি বলছেন ‘পটকা’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে পথচারীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিরত ছিল পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

যদিও টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান ককটেল বিস্ফোরণের ঘটনাকে ‘পটকা’ বলে দাবি করেছেন। তিনি জানান, পটকা ফোটানোর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান

টঙ্গীতে গ্রেনেড বিস্ফোরণ, ওসি বলছেন ‘পটকা’

আপডেট সময় ০১:৫১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫