ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের ইউনূস-আসিফ নজরুল-শফিকুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা

হাসিনার রায় ঘিরে ভাইরাল ভিডিও: ‘একদিন এ ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসি হবে’—সাকা চৌধুরীর মন্তব্য স্মরণ করালেন তার ছেলে হুম্মাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে আদালতে দাঁড়িয়ে বলতে শোনা যায়— “এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে।”

ভিডিওটি প্রসঙ্গে তার ছেলে ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেন, “ওই কোর্ট রুমে বসেই আমার বাবা এটি বলেছিলেন। কিন্তু এই বিষয়টি বাংলাদেশের প্রত্যেক মানুষের মনেই ছিল।” সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হুম্মাম আরও বলেন, “আমার আব্বার কথাটা এক ধরনের ভবিষ্যদ্বাণী ছিল। তবে বাস্তবে দেশের মানুষের মধ্যে বিশ্বাস ছিল যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে। গত ১৭ বছর ধরে সারা বাংলাদেশ এ দিনের জন্য প্রস্তুত ছিল। কিছুই গোপন ছিল না।”

তিনি অভিযোগ করে বলেন, “শেখ হাসিনার অপকর্ম ও যে হত্যাযজ্ঞ তিনি চালিয়েছেন—তা সবার সামনে হয়েছে। তাই একদিন বিচারের মুখোমুখি হবেন—এটা মানুষের বিশ্বাসেই ছিল।”

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তিনটি পৃথক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পান পাঁচ বছরের কারাদণ্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

হাসিনার রায় ঘিরে ভাইরাল ভিডিও: ‘একদিন এ ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসি হবে’—সাকা চৌধুরীর মন্তব্য স্মরণ করালেন তার ছেলে হুম্মাম

আপডেট সময় ১১:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫