ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।

রোববার (১৭ মে) এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করে। তবে হামলার পরও ওই এলাকার তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আইএইএ জানায়, সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এই হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। সংস্থাটি আরও জানায়, পারমাণবিক নিরাপত্তা বিঘ্নিত করে বা হুমকি সৃষ্টি করে এমন যে কোনো ধরনের সামরিক তৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের পক্ষ থেকে আইএইএ-কে জানানো হয়েছে যে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয়তার মাত্রা (রেডিয়েশন লেভেল) সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আইএইএ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ

আপডেট সময় ০১:০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬