ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প “যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির শর্ত জানে না ইসরায়েল: নেতানিয়াহু” লন্ডনে হাসনাত আবদুল্লাহর ওপর আওয়ামী নেতা-কর্মীদের ডিম নিক্ষেপ

জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা

চট্টগ্রামে জুলাই গ্রাফিতিকে কেন্দ্র করে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন পরিকল্পিতভাবে জুলাই গ্রাফিতি মুছে দিচ্ছেন অভিযোগ তুলে রাত ৮ টায় টাইগারপাস মোড়ে কর্মসূচি ঘোষণা করেছিল এনসিপি।

এনসিপির নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এর প্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা ডা. শাহাদাত হোসেনের নামে স্লোগার দিয়ে সেখানে জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিপুল পুলিশ সদস্য দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে এনসিপির নেতাকর্মীদের নিউ মার্কেটের দিকে সড়িয়ে দেয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নয়ন বলেন, ‘আমাদের দলীয় নেতাকর্মীরা সবাই এখন নিউ মার্কেটে অবস্থান করছে।’

এক পর্যায়ে রাত ১১ টার দিকে টাইগারপাস মোড়ে আসেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘জুলাইতে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আমার কর্মী। সে মুরাদপুরে গিয়ে সেখান থেকে আমাকে ছবি পাঠিয়েছিল।জুলাইয়ে আমার বাড়িতে হামলা হয়েছে ১৬ টা গাড়িতে আগুন দিয়েছে। আমার চেয়ে ভুক্তভোগী চট্টগ্রামে কেউ নেই। আমরা কেন জুলাই গ্রাফিতি মুছতে যাব। এসভ পিলারে পোস্টার ছিল। সেগুলো ফেলে পিলারগুলোকে রঙ করে এখানে আর্ট কলেজের ছেলেদের দিয়ে গ্রাফিতি করবো। এটা এনসিপির ছেলেদের বলেছিও। তারা উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা তৈরি করছে।’

সম্প্রতি সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো রঙ করাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এসব পিলারে বৈষম্যবিরোধী আন্দোলনের নানা গ্রাফিতি ছিল। এনসিপির অভিযোগ মেয়র শাহাদাত হোসেন পরিকল্পিতভাবে জুলাই গ্রাফিতি মুছে দিতে চাইছেন। যদিও মেয়র শাহাদাত হোসেন বলেছেন এমন কোন নির্দেশ তিনি দেননি। সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আওতায় পিলারগুলো রঙ করা হচ্ছে।

মেয়র শাহাদত হোসেন বলেন, ‘জুলাইয়ের গ্রাফিতি গুলোও আমরা করিয়েছি। আন্দোলনের ছেলেরা আমাদের সঙ্গে দেখা করেছে। আমরা পকেট থেকে টাকা দিয়ে তাদের উৎসাহ দিয়েছি। আমরা আবার এগুলো করবো।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী

জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা

আপডেট সময় ০২:০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬