ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে রওনা দিয়েছেন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে তিনি হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, লন্ডন থেকে ফেরার পর এটি খালেদা জিয়ার প্রথম হাসপাতাল যাত্রা। আজ চিকিৎসকদের পরামর্শে তাঁর স্বাস্থ্যের সামগ্রিক অবস্থা মূল্যায়নের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ১৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং দীর্ঘ সাড়ে তিন মাস পর ৬ মে ঢাকায় ফিরে আসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লেবাননে আরও হামলা চালানোর আহ্বান জানালেন ট্রাম্প

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য

আপডেট সময় ০৭:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫