ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ড. মুহাম্মদ ইউনূস সফরকে কেন্দ্র করে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত নিউইয়র্ক পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকে কেন্দ্র করে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুতি নিয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, এবারের সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক নেতাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তৌহিদ হোসেন বলেন, দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব ক্রমে রাজনৈতিক নেতাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেই কারণেই প্রতিনিধিদলে রাজনৈতিক নেতাদের রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। সেখানে জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে গৃহীত সংস্কার পদক্ষেপ, সুষ্ঠু নির্বাচন আয়োজন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হবে। পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সম্পদ পাচার রোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তি হস্তান্তর এবং ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধবিরতিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু স্থান পাবে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন বিশ্বখ্যাত সংবাদমাধ্যমও তার সাক্ষাৎকার নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পরিসর আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূস সফরকে কেন্দ্র করে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত নিউইয়র্ক পুলিশ

আপডেট সময় ১২:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫