ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

কোটালীপাড়ায় থানায় ককটেল হামলা, তিন পুলিশ সদস্য আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা ঘটে।

আহতরা হলেন—নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) এবং কনস্টেবল নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, আহতদের শরীরে স্পিন্টারের আঘাত পাওয়া গেছে, তবে তা মারাত্মক নয়। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা থানায় একটি ককটেল ছুড়ে মারে। সেকেন্ড অফিসার এসআই মামুন জানান, থানায় একটি ও উপজেলা পরিষদে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। উপজেলা পরিষদে হামলায় কেউ আহত হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

কোটালীপাড়ায় থানায় ককটেল হামলা, তিন পুলিশ সদস্য আহত

আপডেট সময় ১০:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫