ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায়

‘ছাত্রলীগ গণহত্যাকারী’—ভোলায় নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতির অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, ছাত্রলীগ অতীত থেকে ক্যাম্পাসে গণহত্যা ও ফ্যাসিবাদী রাজনীতি চালিয়ে এসেছে। তাদের কর্মকাণ্ডেই দেশের ছাত্ররাজনীতি কলুষিত হয়েছে বলে তিনি দাবি করেন। মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে ভোলা সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশজুড়ে একটি প্রত্যাশা ছিল জুলাই গণহত্যার রায় ঘোষণার বিষয়ে। বিভিন্ন গণমিছিল ও কর্মসূচির মাধ্যমে আমরা রায় প্রদানের দাবি জানিয়ে এসেছি। ধীরগতির পরও অবশেষে রায় এসেছে। তবে এ রায় যথেষ্ট নয়। দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে আছেন, সরকার যেন ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করে—এটাই আমাদের প্রত্যাশা।

পুলিশ প্রধান মামুনের সাজা প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ ছিল, ঘোষিত সাজা তাতে ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। তিনি আশা প্রকাশ করেন—আপিল ও রিভিউর মাধ্যমে তারও সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, ভোলা শহর শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি হাসনাইন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

‘ছাত্রলীগ গণহত্যাকারী’—ভোলায় নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতির অভিযোগ

আপডেট সময় ০৩:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫