ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলে আমিনুর হত্যাকারীর শাস্তি হবেই: বন প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জেলে আমিনুর হত্যাকারীর শাস্তি হবেই: বন প্রতিমন্ত্রী

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে গুলিতে নিহত সাতক্ষীরার শ্যামনগরের জেলে আমিনুর রহমান গাজীর পরিবারের সদস্যদের সাথে ভার্চুয়ালী যুক্ত হয়ে খোঁজখবর নিয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে নিহত জেলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান এবং প্রতিমন্ত্রীর সাথে নিহতের পরিবারের ভার্চুয়ালী কথা বলার সুযোগ করে দেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে জেলে নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। সরকার নিহতের পরিবারের পাশে থাকবে এবং ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান এসময় তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং নিহতের ৫ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের একটি বসত বাড়ি ও জীবিকা নির্বাহের জন্য দোকানঘর করে দেওয়ার আশ্বাস দেন।

তিনি এসময় বলেন, বৈধ পাস নিয়ে জীবিকার তাগিদে বনে যাওয়া একজন অসহায় জেলের ওপর এভাবে গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, তিনি এই পরিবারের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের বাড়িতে যান জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। এসময় শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

অন্যদিকে, জেলে আমিনুর রহমান গাজী নিহতের ঘটনায় ওই এলাকায় একনও উত্তেজনা বিরাজ করছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম জানান, নিহত আমিনুর রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে এলাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার বাদ আছর তার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি আরো জানান, এ ঘটনায় গোটা গাবুরা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জেলে নিহতের ঘটনাটি ঘটেছে যেহেতু খুলনা রেঞ্জে। তাই এ ঘটনায় মামলা হলে ওই রেঞ্জেই হবে। তবে, পরবর্তীতে শ্যামনগরের বুড়িগোয়ালীনি রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে হামলা, ভাঙচুর ও বনকর্মী আহতের ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বনবিভাগের কর্মকর্তারা। তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী থানায় এমামলাটি দায়ের করবেন বলে তিনি জেনেছেন।

তিনি আরো জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরনে যান আমিনুরসহ চার জেলে। সোমবার সকাল ৭টার দিকে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তার সাথে থাকা সহকর্মীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন আমিনুর রহমান গাজী (৪৫)।

এদিকে, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে শত শত বনজীবী ও স্থানীয় বাসিন্দারা মরদেহ নিয়ে বুড়িগোয়ালিনী এলাকায় বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে বিক্ষোভ মিছিল নিয়ে যান। একপর্যায়ে তারা অফিসে হামলা, ভাঙচুর ও বনকর্মীদের মারপিট করেন। এতে বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর আহত হন। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, সামরিক জিপে হাজির বর-কনে

জেলে আমিনুর হত্যাকারীর শাস্তি হবেই: বন প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬