ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

জাতিসংঘ মহাসচিবের যুদ্ধবিরতির আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে তিনি উভয় দেশকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। আল জাজিরার খবরে এ তথ্য উঠে এসেছে।

গুতেরেস বলেন, “এই উত্তেজনা শুধু ইসরায়েল ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করছে।” তিনি জানান, যুদ্ধের ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও দুর্ভোগ বেড়েই চলেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।

জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেন, “তাত্ক্ষণিকভাবে সবধরনের সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পথে অগ্রসর হতে হবে।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানান যাতে তারা এই সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করে। গুতেরেসের মতে, আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদী শান্তি অর্জন সম্ভব, কোনোভাবেই সহিংসতার মাধ্যমে নয়।

জাতিসংঘের এই অবস্থান এমন এক সময়ে এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

জাতিসংঘ মহাসচিবের যুদ্ধবিরতির আহ্বান

আপডেট সময় ০৫:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫