দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা নয়নতারার বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তার মাথায় চুল নেই, অর্থাৎ টাক। যশ অভিনীত আসন্ন ছবি ‘টক্সিক’-এর মুক্তির আগে তিনি অন্ধপ্রদেশের তিরুমালা মন্দিরে গিয়ে মাথা মুণ্ডন করেছেন বলে দাবি করা হয়েছিল।
পরনে সাদা সালোয়ার। গায়ে জড়ানো সবুজ ওড়না। মাথা কামিয়ে মন্দির চত্বরে হাঁটছেন নয়নতারা। এহেন ফ্রেম দাবানলের মতো ছড়িয়ে পড়ার পরই প্রশ্ন উঠেছে, নায়িকা কি সত্যিই নিজের ছবিকে হিট করাতে মাথা মুড়িয়ে তিরুপতিতে পুজো দিতে গিয়েছেন?
ভাইরাল ছবির নেপথ্যের সত্যতা
সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্স প্ল্যাটফর্মে নয়নতারার সম্পূর্ণ ন্যাড়া মাথার ছবি ছড়িয়ে পড়লেও তথ্য যাচাই করে জানা গিয়েছে যে এই দাবির কোনও সত্যতা নেই এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এই ছবিগুলি আসল নয়, বরং ডিজিটাল কারসাজিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টারনেট ইউজাররা। বহুল প্রচারিত এই ছবিগুলির আসলে গত এপ্রিল মাসে তার স্বামী বিঘ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দির দর্শনের একটি ট্রিপ। আসল ছবিতে নয়নতারার চুল সম্পূর্ণ স্বাভাবিক ও অক্ষত অবস্থায় দেখা যায়। কিন্তু এডিটেড বা পরিবর্তিত ছবিগুলিতে তার পোশাক ও কানের দুল একই রেখে শুধুমাত্র ডিজিটাল উপায়ে তাকে ন্যাড়া দেখানো হয়েছে।
আসন্ন ছবি ‘টক্সিক’ প্রসঙ্গে
আগামী ২৬ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক গীতু মোহনদাসের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা যশ। ছবিতে নয়নতারাকে দেখা যাবে ‘গঙ্গা’ চরিত্রে। ছবিতে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। ছবির প্রথম ঝলক প্রকাশের পরে গঙ্গার চরিত্রটিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। ছবিতে যশ ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশির মতো তারকারা। ছবির গল্পে গোয়ার রোদঝলমলে সমুদ্র সৈকত ও প্রাণবন্ত সংস্কৃতির আড়ালে লুকিয়ে থাকা একটি নির্মম মাদক চক্রের অন্ধকার জগতকে তুলে ধরা হয়েছে। সূত্র: জিনিউজ

ডেস্ক রিপোর্ট 


















