ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

এনসিপি সনদে স্বাক্ষর না করলে, তা আমাদের কপালে কলঙ্ক তিলকের মতো: মান্না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

এবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই না করার বিষয়টি সবার জন্য কষ্টের। আজ রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এনসিপি কেন সনদে সই করেনি? আমাদের সবার জন্য এটি কষ্টের ব্যাপার। এই দল, এই যুবকেরা, এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তারাই যদি সই না করে, এটা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো হয়ে যায়। অতএব, আমরা তাদের মানিয়ে নেব।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তিনটা টার্ম ভোটই হয়নি, যা ইচ্ছা তাই হয়েছে। এইবারে ভোট হবে। কত ভালো ভোট হবে, তা বলতে পারি না। পুলিশগুলো তো ভালো হয়নি। পুলিশগুলো এখনো কাজ করে না। আর পুলিশের দোষ দেব কী, মানুষ তাদের ওপরে এত আক্রোশ ছিল—পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে। তো পুলিশ ভয় পায়।’

মান্না আরও বলেন, ‘পুলিশ কনফিডেন্ট নয়। পুলিশকে আপনি সে রকম কোনো আস্থা দেননি। জনগণ, সরকার, সবাই মিলে পুলিশসহ যারাই নির্বাচন করবে, তাদের যদি সেই আস্থার জায়গায় নিতে পারতাম আমরা, তাহলে আরও ভালো ভোট হতে পারত।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যাঁরা রাগ করে, অভিমান করে সই করছেন না, জেনুইন কোনো কারণে সই করছেন না। তাঁদের বলি—সই করেন। লড়াইটা করতে পারবেন। লড়াই শেষ হয়নি, লড়াই শুরু। আরও একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে…সেই লড়াইটাই করতে হবে এই ভোটের সময়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

এনসিপি সনদে স্বাক্ষর না করলে, তা আমাদের কপালে কলঙ্ক তিলকের মতো: মান্না

আপডেট সময় ০৬:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫