ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি: রিজভী

শামা ওবায়েদ: মাঠে-ময়দানের বক্তৃতা নয়, মানুষের জন্য কাজই হবে রাজনীতির মূলমন্ত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বিগত দিনে শুধু মাঠে-ময়দানে বক্তৃতা দিয়ে রাজনীতি করার পদ্ধতি আগামী দিনে কোনো কাজে লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, “৫০ বছর ধরে আমরা দেখেছি, সেই রাজনীতি আগামী দিনে দেশের মাটিতে কেউ মেনে নেবে না। আমাদের এখন রাজনীতি করতে হবে মানুষের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।”

বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনের আয়োজিত এক বর্ধিত সভায় শামা ওবায়েদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।

শামা ওবায়েদ বলেন, “রাজনীতি যদি করতে হয়, সেটা প্র্যাকটিক্যাল ও বাস্তববাদী হতে হবে। শুধু বক্তৃতা দিয়ে কোনো কাজ না করা পদ্ধতি আর কাজে লাগবে না। সত্যিকারের পরিবর্তন আনতে হলে কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে, জনগণের পাশে থাকতে হবে ও মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই উপলব্ধি করেছেন এবং সেই কারণে ৩১ দফা প্রস্তাব করেছেন। শামা ওবায়েদ বলেন, “সংবিধান পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা হচ্ছে আমাদের মূল মন্ত্র ও ম্যানিফেস্টো।”

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে এই ৩১ দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শামা ওবায়েদ বলেন, “মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানরা দেশ ও মানুষের ভালোবাসা, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের উন্নয়নের জন্য রাজনীতি করবে। এ প্রজন্মকে মানুষের পাশে থাকার মাধ্যমে রাজনীতির নতুন পথ প্রদর্শন করতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

শামা ওবায়েদ: মাঠে-ময়দানের বক্তৃতা নয়, মানুষের জন্য কাজই হবে রাজনীতির মূলমন্ত্র

আপডেট সময় ০৪:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫