ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

গণভোটের জন্য স্পষ্ট আইন জরুরি: সিইসি নাসির উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, গণভোট আয়োজনের জন্য একটি সুস্পষ্ট আইন প্রণয়ন এখন সময়ের দাবি। তিনি জানান, গণভোটের পদ্ধতি, ব্যালট, ব্যালট বাক্সসহ কাঠামোগত বিষয়ে সিদ্ধান্ত দিতে হলে আগে আইন থাকতে হবে। আইন প্রণয়ন হলে নির্বাচন কমিশনের ওপর দায়বদ্ধতা তৈরি হবে এবং তখন থেকেই রেফারেন্ডাম নিয়ে কার্যত প্রস্তুতি ও অনুশীলন শুরু করা সম্ভব হবে।

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এই সংলাপে সিইসি বলেন, সকালে বহু বক্তা গণভোট প্রসঙ্গ তুললেও আইন ছাড়া কোনো কাঠামো নির্ধারণ করা যায় না। তিনি মনে করিয়ে দেন, জিয়াউর রহমান ও এরশাদ সরকার রেফারেন্ডাম আইন করলেও বর্তমানে একটি হালনাগাদ আইন জরুরি। পাকিস্তান আমল থেকে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিইসি বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়।

তার ভাষায়, “রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়। তাই আমরা কম কথা, বেশি কাজের নীতি অনুসরণ করছি।”

সিসিটিভি নজরদারি ও সাংবাদিকদের স্বাধীন উপস্থিতিকে স্বচ্ছ নির্বাচন আয়োজনের মূল শর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ লুকিয়ে নয়, উন্মুক্তভাবে করতে চান। গুড অবজারভার, মুক্ত সাংবাদিকতা ও সিসিটিভি ক্যামেরা—সবই স্বচ্ছতার নিশ্চয়তা বাড়াবে।

তিনি আরও জানান, ইসি ন্যায়নীতি, আইন ও বিধি প্রয়োগে কোনো আপস করবে না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনই তাদের প্রধান অঙ্গীকার, যেখানে রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী ও ভোটারদের সহযোগিতা অপরিহার্য।

দুপুরের সেশনে বিএনপি, জিওপি, নাগরিক ঐক্য, বিআরপি ও বাসদ মার্কসবাদীর সঙ্গে সংলাপ হয়। সকালে অংশ নেয় জামায়াতে ইসলামী, মাইনোরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টি। এর আগে ইসি মোট ৩৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

গণভোটের জন্য স্পষ্ট আইন জরুরি: সিইসি নাসির উদ্দিন

আপডেট সময় ০৯:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫