ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা

ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। বুধবার বিকেলে জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ ও সমসাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে টেকসই করার প্রয়োজনীয়তা, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক— এসব বিষয়ে খোলামেলা মতবিনিময় হয়। পাশাপাশি বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বিস্তারে নতুন সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

ডা. শফিকুর রহমান ফ্রান্স ও বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে বলেন, উন্নয়ন, মানবাধিকার ও গণতন্ত্রে ফ্রান্সের সহযোগিতা বাংলাদেশের জন্য মূল্যবান। তিনি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

দুই পক্ষই আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৮:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫