ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতারণা ও আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এবার শরীয়তপুরের গোসাইরহাট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) বিকেলে গোসাইরহাট থানার এএসআই মো. তানভীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনায় উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে তাদের আটক করেন। গ্রেপ্তাররা হলেনমো. মিজানুর রহমান ও তার ভাই মো. নিসার উদ্দিন দুলাল। তারা মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে এবং উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গ্রেপ্তার মিজানুর রহমান গোসাইরহাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের হওয়া মামলা নং৩৫, ধারা ৪০৬/৪২০/৫০৬/১০৯ পেনাল কোডের মামলায় তারা অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আসামিরা গোসাইরহাট এলাকায় অবস্থান করছেন এবং তাদের হেফাজতে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল রয়েছে। পরে মিরপুর মডেল থানার পক্ষ থেকে গোসাইরহাট থানায় অধিযাচন পত্র পাঠানো হলে তার ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানকালে আসামিদের কাছ থেকে একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বরঢাকা মেট্রো ল১৬৮৪৩৩) জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাছির উদ্দিন বলেন, ‘মিজানুর রহমান পূর্বে গোসাইরহাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তিনি দলের কোনো পদে নেই। এছাড়াও তার ভাই দুলাল জামায়াতের সক্রিয় কর্মী এবং সামন্তসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে এলাকায় প্রচারণা চালাচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, মিরপুর মডেল থানার একটি প্রতারণা ও আত্মসাৎ মামলার পরিপ্রেক্ষিতে অধিযাচন পত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে দুই আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

প্রতারণা ও আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬