ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে বেড়া: বিএসএফের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে সরকার গঠন করার পরই বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতার দেওয়ার বিষয়ে তৎপর হয়েছে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) ৪৫ দিনের মধ্যেই জমি হস্তান্তর করার সিদ্ধান্ত জানান শুভেন্দু অধিকারী।

এবার বিএসএফ কর্তাদের সঙ্গে সীমান্তের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। বুধবার (২০ মে) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালে রাজ্যের উত্তরবঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে তার। সেখান থেকে ফিরে এসে নবান্নে বিএসএফের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠক নিয়ে তৎপরতা তুঙ্গে প্রশাসনের অন্দরে।

জানা গেছে, বিএসএফের ডিজি ছাড়াও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের শীর্ষ কর্মকর্তারা শুভেন্দুর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে মূলত জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, বিএসএফের একাধিক আউটপোস্ট নির্মাণ, বিএসএফের ৫০০-র বেশি প্রকল্পের জট কাটানো নিয়ে আলোচনা হবে।

পশ্চিমবঙ্গে বাংলাদেশ-ভারতের সীমান্তের দৈর্ঘ্য ২২১৬.৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১৬৪৭ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। প্রায় ৫৬৯ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়া বাকি। প্রাকৃতিক কারণে প্রায় ১১৩ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় বলে জানা গেছে।

এ ছাড়া বাকি ৪৫৬ কিলোমিটারের কমবেশি এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর জন্য জমি প্রয়োজন। এর মধ্যে প্রায় ৭৭ কিলোমিটার জমি ইতোমধ্যেই পেয়েছে বিএসএফ। বাকি এলাকায় জমি অধিগ্রহণ বিভিন্ন পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় অধিগ্রহণ শুরু হয়নি। এই জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে প্রশাসন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সীমান্তে বেড়া: বিএসএফের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু

আপডেট সময় ০৩:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬