ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

‘নেতানিয়াহু’র চেয়ে অনেক কম দামে বিক্রি হয়ে গেল ‘ডোনাল্ড ট্রাম্প’!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

এবার এলভিনো জাতের মহিষডোনাল্ড ট্রাম্পর পর ভাইরাল হওয়ানেতানিয়াহুবিক্রি হয়েছে ৬ লাখ টাকায়। তবে নেতানিয়াহুর চেয়ে অনেক কম দামে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। ফলে কোরবানির বাজারে নেতানিয়াহুর কাছে হেরে গেল ট্রাম্প। ট্রাম্পের মতো নেতানিয়াহুও যাবে রাজধানী ঢাকায়।

ইতিমধ্যে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৭০০ কেজি ওজনের মহিষ ট্রাম্পকে পুরান ঢাকায় ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মহিষ নেতানিয়াহু এখনো বন্দর উপজেলার এসএস ক্যাটল এগ্রো ফার্মে রয়েছে। ট্রাম্পকে দেখতে না পেয়ে দর্শনার্থীরা হতাশ হলেও নেতানিয়াহুকে দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভিড়।

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের মতো নারায়ণগঞ্জের বন্দরের এসএস ক্যাটলের মহিষ নেতানিয়াহুও ভাইরাল হয়। নেতানিয়াহুর ওজন ৭৬০ কেজি। এ মহিষটিকেও দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভিড়। এসএস ক্যাটল এগ্রোর ম্যানেজার মেহেদী হাসান জানান, এলভিনো জাতের ৭৬০ কেজি ওজনের মহিষ নেতানিয়াহু ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। এটি রাজধানী ঢাকার এক ক্রেতা ক্রয় করেছেন। ঈদের আগে নিয়ে যাবেন।

অন্যদিকে পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের ভাইরাল মহিষটির গায়ের রঙ ও চুলের স্টাইলের কারণে ফার্মটির মালিক এর নাম রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে।ডোনাল্ড ট্রাম্পনামের কারণে মহিষটি আলোচনায় আসে। ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে ডোনাল্ড ট্রাম্পকে কিনে আনা হয়। রাজধানী পুরান ঢাকার এক ক্রেতা ট্রাম্পকে সাড়ে ৩ লাখ টাকায় ক্রয় করেন। ভাইরাল হওয়া মহিষটিকে গত শুক্রবার ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

‘নেতানিয়াহু’র চেয়ে অনেক কম দামে বিক্রি হয়ে গেল ‘ডোনাল্ড ট্রাম্প’!

আপডেট সময় ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬