ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

অপরাধ কমানোর সমাধান শরিয়া আইন: আহমাদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার হত্যার মতো এমন অপরাধ ও নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন বলে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে আহমাদুল্লাহ লিখেছেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ। এইসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন।’

ওই পোস্টের কমেন্টে তিনি লিখেন, ‘ইসলামহীনতা, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাব এই ধরনের পাশবিক কাজে বারবার ইন্ধন যোগাচ্ছে। এগুলো বন্ধের জন্য একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। সেইসঙ্গে কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসায় খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশের ধারণা, বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

অপরাধ কমানোর সমাধান শরিয়া আইন: আহমাদুল্লাহ

আপডেট সময় ০৮:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬