ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির

ইশরাকের শপথে বাধা ‘সরকারি মহলের ইচ্ছাকৃত পদক্ষেপ’—ড. কনক সারওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১৫৬৭ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ড. কনক সারওয়ার। তিনি দাবি করেন, আদালতের সুস্পষ্ট রায় ও সংবিধান লঙ্ঘন করে নেওয়া এই সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

এক আলোচনায় কনক সারওয়ার বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগ গত মাসে ইশরাক হোসেনের জয় বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দিলেও নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিআইডি) গড়িমসি করেছে। গেজেটের মেয়াদ শেষ হয়েছে—এই অজুহাতে ইশরাকের শপথ আটকে রাখা হয়েছে, যা তিনি ‘আইনের মারপ্যাঁচ’ বলেই অভিহিত করেন।

এক্ষেত্রে এলজিআইডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কনক সারওয়ার। তার মতে, আদালতের রায় কার্যকর করার দায়িত্ব থাকলেও তারা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেছেন, যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ২৭ (সমান অধিকার), ৩১ (ন্যায়বিচার) ও ৫৯ (স্থানীয় শাসন) স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে ইশরাকের ক্ষেত্রে। এছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনও ভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন ২০২০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর শপথ গ্রহণের ঘটনাটি, যেখানে তৎকালীন অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ খানের হস্তক্ষেপে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন হয়েছিল।

ড. সারওয়ার সতর্ক করে বলেন, “যদি একটি সিটি মেয়র পদেই আদালতের রায় অমান্য করা হয়, তাহলে জাতীয় নির্বাচন নিয়ে কিভাবে ন্যায়বিচার আশা করব?” তার মতে, সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে ইশরাক ইস্যুকে ইচ্ছাকৃতভাবে জটিল করে তুলেছে। বিষয়টি আগামী নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

ইশরাকের শপথে বাধা ‘সরকারি মহলের ইচ্ছাকৃত পদক্ষেপ’—ড. কনক সারওয়ার

আপডেট সময় ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫