ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাবরি মসজিদ’ নির্মাণ উপলক্ষে ৪০ হাজার মানুষকে খাওনো হলো বিরিয়ানি জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

কুমিল্লায় বিএনপির দুপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং মনোনয়ন না পাওয়া হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীদের মধ্যে এই উত্তেজনা দেখা দিয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে জনসভা আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর-সিটি কর্পোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।

অপরদিকে, একই দিন একই মাঠে মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কর্মসূচি ঘোষণা করেছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার টাউন হল মাঠে এক পক্ষের জনসভা এবং অন্য পক্ষের দোয়া মাহফিল সফল করতে উভয় পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে। এসব ঘোষণায় নগরজুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এতে সংঘর্ষের আশঙ্কাও প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, টাউন হল মাঠ কর্তৃপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকার ভাড়ার রসিদ নিয়ে গত ১৭ নভেম্বর মাঠটি দুই দিনের (২০ ও ২১ নভেম্বর) জন্য বরাদ্দ নেওয়া হয়েছে। জনসভা বাস্তবায়নে সহযোগিতা চেয়ে বুধবার কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসিকে চিঠিও দেওয়া হয়েছে। জনসভা সামনে রেখে শেষ সময়ে এসে জানতে পারলাম, একই মাঠে একই দিনে বিএনপির আরেকটি গ্রুপও অনুষ্ঠান ঘোষণা করেছে। বিষয়টি আমরা দলীয় নেতাদের ও প্রশাসনকে জানিয়েছি, তারা বিষয়টি দেখছেন।

এ বিষয়ে মনোনয়নপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, এটি আমাদের আগেই নির্ধারিত কর্মসূচি। আমরা পূর্বেই অনুমোদন নিয়েছি। মহানগর বিএনপিই প্রোগ্রামটির আয়োজন করেছে।

হাজী ইয়াছিনের অনুসারী আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার টাউন হল মাঠে দোয়া মাহফিলের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা মাঠ বরাদ্দ চেয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) নগর মিলনায়তনের সদস্য সচিবের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। আমরা নির্ধারিত সময়ে বৃহস্পতিবার সকালে কর্মসূচি পালন করব। অন্য কারো প্রোগ্রাম আছে কি না- এ বিষয়ে আমাদের জানা নেই।

মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি আমার অনুসারীদের বলে দিয়েছি যেন কোনো ঝামেলা না হয়। তারা সকালেই প্রোগ্রাম শেষ করে চলে যাবে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, দুই পক্ষই বিএনপির সমর্থক। তাই তারা দলীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে আশা করছি। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাবরি মসজিদ’ নির্মাণ উপলক্ষে ৪০ হাজার মানুষকে খাওনো হলো বিরিয়ানি

কুমিল্লায় বিএনপির দুপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

আপডেট সময় ০২:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫