ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় নিখোঁজের এক ঘণ্টা পর শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিখোঁজের এক ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জায়ান মোল্যা (৭) ওই গ্রামের প্রবাসী পলাশ মোল্যার একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে জায়ান। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির খোঁজ চেয়ে পোস্ট দেন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি বড় বাগানে গাছের ডালে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

আলফাডাঙ্গা থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় নিখোঁজের এক ঘণ্টা পর শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫