ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

জামায়াতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: মোবারক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

এবার একটি দল পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। তিনি বলেন, আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে। জামায়াত নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে মিছিলটি মিরপুর ৬০ ফিট বারেক মোল্লা থেকে শুরু হয়ে আমতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে একথা বলেন মোবারক হোসাইন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. মুহিবুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল পশ্চিম থানার আমির অধ্যাপক মতিন খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, মহানগর পশ্চিম সেক্রেটারি মুহিবুল্লাহ হুসাইনসহ স্থানীয় নেতারা।

এদিকে বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। নির্বাচনী আচরণবিধি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একটি দল আচরণবিধি মনিটরিংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারা যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। দেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, জামায়াত সব প্রস্তুতি নিয়েই আগামীতে সব সন্ত্রাসীদের মোকাবিলা করবে ইনশাআল্লাহ। এখানে কোনো সন্ত্রাসীদের বরদাস্ত করা হবে না। আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

জামায়াতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: মোবারক

আপডেট সময় ০৩:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬