ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ চট্টগ্রামের মানুষ সবার আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ: মাওলানা আতাউল বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা বেশি, তবু মিলছে না এলপি গ্যাস নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করে ফেলবে: রুবিও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান ছোট্ট ‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য

৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে

এবার কক্সবাজারের রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগী রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটক ছালেহা বেগম (৪৫)  রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ–সভাপতি নজরুল ইসলামের স্ত্রী। অন্যজন মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)। তিনি উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প–১৩ এর বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ছালেহা ও তার সহযোগীকে আটক করা হয়। অভিযানের সময় আরও ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, আটক দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। একইসঙ্গে চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার

৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক ২

আপডেট সময় ০১:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬