ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’

২৭ মণ ওজনের মহিষের সঙ্গে গরু ‘ফ্রি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

রাজধানীর প্রবেশপথে বিখ্যাত গরুর হাট ‘গাবতলী পশুর হাট’ রয়েছে। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী গরুর হাট হিসেবেও পরিচিত। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ হাটেও গরু বেচাকেনা হবে। এবার এ হাটের ইজারা পেয়েছেন হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হানিফ।

এ হাটে এবার বিশেষ আকর্ষণ- ‘মহিষের সঙ্গে গরু ফ্রি’।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন গাবতলী পশুর হাট ঘুরে দেখা যায়, কুরবানি উপলক্ষে শতাধিক গরু রাখা হয়েছে কয়েকটি নতুন শেডে। প্রবেশপথের মূল গেট দিয়ে হাটে প্রবেশ করতেই চোখে পড়ে গরু ও মহিষের পরিচর্যা করছেন বেপারিরা।

হাট ঘুরে আরও দেখা গেছে, শেষ মুহূর্তে হাট প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

নতুন নতুন শেড ও হাসিল ঘর নির্মাণে দিনরাত পরিশ্রম করছেন ইজারাদারের লোকজন। বিভিন্ন স্থানে বালু ফেলে মাটি লেভেল করা হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জ থেকে হাটে ২৭ মণের মহিষ নিয়ে এসেছেন মুজিবর। মহিষের সঙ্গে তিনি হাটে একটি গরুও এনেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, মহিষটি ঘরে ৩ বছর ধরে লালন-পালন করেছি। প্রতিদিন এর পেছনে খরচ হয়েছে ১ হাজার টাকা। ২৫ লাখ টাকা পেলে মহিষটি বিক্রি করব। কেউ মহিষটি কিনলে সঙ্গে একটি গরু ফ্রি দেওয়া হবে।

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ৯টি গরু হাটে নিয়ে এসেছেন বেপারি শফিকুল। তিনি গণমাধ্যমকে বলেন, বুধবার সকালে হাটে এসেছি। লোকজন গরু দেখতে এলেও কেউ দাম বলেননি।

গাবতলীর কুরবানির হাটের ইজারাদারের প্রতিনিধি শফিক গণমাধ্যমকে বলেন, হাটের প্রায় ৮০ ভাগ কাজ শেষ। আজ-কালের মধ্যেই বাকি কাজ শেষ হবে। ২-৩ দিনের মধ্যে হাট জমে উঠবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা

২৭ মণ ওজনের মহিষের সঙ্গে গরু ‘ফ্রি’

আপডেট সময় ০৮:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬