দেশজুড়ে আলোচিত রামিসা হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে শুধু আইন ভঙ্গ নয়, বরং মানবতার নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে তার ওই পোস্ট।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যা শিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে!’
তিনি আরও বলেন, ‘যার বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি। ভবিষ্যতের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি এখন সময়েরও দাবি।’
পোস্টের শেষাংশে আলোচিত এই ইসলামি বক্তা মন্তব্য করেন, ‘কেবলমাত্র আল্লাহর আইনই পারে এসব বর্বরতা নির্মূল করতে।’
আজহারীর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 


















