ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

কনটেন্ট ক্রিয়েটর রজার এলিয়টের মর্মান্তিক মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অনলাইন প্ল্যাটফর্মে ‘মেট্রোনাড’ নামে বহুল পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের কনটেন্ট ক্রিয়েটর রজার এলিয়ট মুর মারা গেছেন। গত ১১ মে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ২৩ বছর বয়স হয়েছিল এ কনটেন্ট ক্রিয়েটরের।

সম্প্রতি প্রকাশিত মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মে রজার এলিয়টের মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘একাটি মর্মান্তিক দুর্ঘটনার পর সোমবার (১১ মে) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রজার এলিয়ট।

এ ঘটনায় নিউ ইয়র্ক সিটির অফিস অব দ্য চিফ মেডিকেল এক্সামিনারের একজন মুখপাত্র তরুণ তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ হিসেবে ‘ব্লান্ট ফোর্স ট্রমা’র (শরীরে ভোঁতা বস্তুর তীব্র আঘাত) কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে অভিহিত করা হয়েছে।

রজার এলিয়ট মূলত নিউ ইয়র্ক সিটিতে কৌতুকপূর্ণ বা স্কিটভিত্তিক কনটেন্টের জন্য অল্প সময়ের মধ্যে পরিচিতি ও খ্যাতি লাভ করেন। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী―এ তরুণ ২০২৪ সালে সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে সিনেমাটোগ্রাফি এবং ফিল্ম প্রোডাকশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব মিলিয়ে তার ফলোয়ার সংখ্যা ২০ লাখেরও বেশি।

এ তরুণের করুণ মৃত্যুতে ইনস্টাগ্রামে তার দেয়া স্মরণে পোস্টে লেখা হয়েছে, রজার এলিয়ট চলচ্চিত্র বিষয়ে তার অর্জন করা দক্ষতাকে ভিডিও গেমস, অ্যানিমেশন, ফ্যাশন এবং অন্যান্য কিছুর প্রতি নিজ ভালোবাসার সঙ্গে মিলিয়ে ভালোবাসা, কাজ, বন্ধুত্ব ও বড় হয়ে ওঠার নানা চড়াই-উতরাইগুলো তুলে ধরতেন।

সবশেষ বলা হয়েছে, তার আরও অনেক গল্প তুলে ধরার ইচ্ছা ছিল। এখন তার বন্ধুরা এবং পরিবারের সদস্যরা সেসব অসমাপ্ত কাজগুলোকে সম্মানিত করার পরিকল্পনা করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে নেওয়া হলো থানায়, গাড়িতে আগুন জনতার

কনটেন্ট ক্রিয়েটর রজার এলিয়টের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬