ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হুমকির অডিও ঘিরে উদ্বেগ, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত মাননীয় স্পিকার, এটা আগষ্টের শাহবাগ: মাহমুদা মিতু অযুর সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্রের মৃত্যু, আহত ১ শাহবাগ স্বৈরাচার হয়ে ওঠার নয়, জুলাইয়ের এপিসেন্টার : সারজিস আলম বিশ্বকাপ আবহে আর্জেন্টিনায় শোক, না ফেরার দেশে ফুটবলার লাউতারো যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা মেসিকে বিশ্বসেরা মানেন ইয়ামাল, তবে তাঁর আইডল নেইমার ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো আরব আমিরাত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু

মির্জা আব্বাসকে নিয়ে বড় সুখবর, জানালেন রেল প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২১ জুন) সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি জানান, দেশবাসীর দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দেশবাসীর অব্যাহত দোয়া কামনা করেছেন।

হাবিবুর রশিদ আরও বলেন, পূর্ণ সুস্থতা লাভ করে মির্জা আব্বাস শিগগিরই জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর দায়িত্ব ও কার্যক্রম যথারীতি চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন প্রতিমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হুমকির অডিও ঘিরে উদ্বেগ, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

মির্জা আব্বাসকে নিয়ে বড় সুখবর, জানালেন রেল প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬