ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির কম দামে গরুর মাংস আমদানির অনুমতি দিল ট্রাম্প তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ বা ভারত কেউই নিরাপদ না: অমিত শাহ অন্তঃসত্ত্বা অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ফ্রান্সের গ্রিন পার্টি নেতা স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা সৌদিতে বিজয়ী হাফেজদের স্বাগত জানাতে বিমানবন্দরে কর্মকর্তাদের পাঠালেন ধর্মমন্ত্রী ঢাকার তাপমাত্রা বাড়ছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার: ডা. শফিকুর রহমান

স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দাওয়াতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের। দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলে থাকা স্ত্রী ও ৯ বছরের মেয়েকে হারিয়েছেন সেলিম সরকার। দুর্ঘটনায় গুরুতর না হলেও বেঁচে গেছেন তিনি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম, বয়স ৩৫ বছর, এবং তাদের ৯ বছরের মেয়ে নুছাইফা।

স্থানীয়রা জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন সেলিম সরকার। ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগে পেছন থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা

আপডেট সময় ০৬:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬