ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এমন কাজ করা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আগে কেউ করতে পারেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

সাদিক কায়েম বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ডাকসু এমন কিছু কাজ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন। তার দাবি, বর্তমান নেতৃত্বের সময়ে ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

একাধিক জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে।

ডাকসুর ভিপি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, চিন্তা ও প্রশ্ন করার সুযোগ তৈরি করা। পাশাপাশি নতুন প্রযুক্তি ও জ্ঞান উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ নিশ্চিত করতেও ডাকসু কাজ করছে।

দেশের তরুণ প্রজন্মকে যথাযথ স্বীকৃতি ও সুযোগ না দেওয়ার সমালোচনা করে সাদিক কায়েম বলেন, গত ৫৫ বছরে দেশের নেতৃত্ব তরুণ ও শিক্ষার্থীদের সম্ভাবনাকে যেভাবে মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার কথা ছিল, তা করা হয়নি। এ ব্যর্থতার কারণেই জাতি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে।

তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। তাই দেশে তাদের মেধার বিকাশ ও সেই মেধাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। সংবর্ধনা অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

আপডেট সময় ০৪:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬