ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে হেফাজতের তীব্র প্রতিবাদ ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ লেখা বাদ দিলো সৌদি আরব! নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল আ.লীগ নেতার মরদেহ সৌদি আরবে পুরস্কারজয়ী চার হাফেজকে বিমানবন্দরে অভ্যর্থনা নারায়ণগঞ্জে বিএনপি অফিসে ভাঙচুরের পর এবার লুটপাট রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে ডিউটি, জামালপুরেই রাজত্ব সরকারি চাল পাচারে একরামুল, বদলায়নি খাদ্য বিভাগের সিন্ডিকেট কৃষক ভিক্ষা নয়, ন্যায্য দাম চান: পাটওয়ারী

সৌদি আরবে পুরস্কারজয়ী চার হাফেজকে বিমানবন্দরে অভ্যর্থনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজ দেশে ফিরেছেন। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পুরস্কারজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠান। অসুস্থতার কারণে নিজে উপস্থিত হতে না পারলেও বিজয়ী হাফেজদের স্বাগত জানানোর প্রবল ইচ্ছা ছিল বলে জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া চারজনই পুরস্কৃত হয়েছেন। এর মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় স্থান অর্জন করেছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কোরআনের হাফেজদের উর্বর ভূমি—এই সাফল্য তারই স্মারক।

ধর্মমন্ত্রীর নির্দেশে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশনের বাছাই করা চারজন হাফেজ অংশ নেন। তাদের প্রত্যেকেই পুরস্কার অর্জন করেন।

প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হন বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া। তিনি পুরস্কার হিসেবে পান এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল। একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। তিনি পান এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

তৃতীয় গ্রুপে পুরুষদের মধ্যে তৃতীয় হন শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং নারীদের মধ্যে তৃতীয় হন মুসফিরা বিনতে মাহমুদ। তারাও প্রত্যেকে এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল করে পুরস্কার পেয়েছেন।

মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেন।

অন্যদিকে রাবেতা বিনতে রমজান রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার শিক্ষার্থী। মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।

গত বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচটি গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

সৌদি আরবে পুরস্কারজয়ী চার হাফেজকে বিমানবন্দরে অভ্যর্থনা

আপডেট সময় ০৯:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬